তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তপথে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি এলাকায় চালানো অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।
এছাড়া, ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পাড়ে অবস্থিত একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে জব্দ করে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট, স্কিন সাইন, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড।
সামগ্রিকভাবে অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ সম্ভব হয়েছে।
আটককৃত মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বিজিবি, সিলেট, সুনামগঞ্জ, পণ্য