তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ৭:২২ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও প্রাইভেটকারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার(১৭ জুলাই) ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম জুবায়ের আহমেদ (২৫)। তিনি উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাড়ির পিছনে ডালায় ভর্তি ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দ করা হয় মদ পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও। উদ্ধারকৃত মদের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৮১ হাজার টাকা।
এদিকে জুবায়ের আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, 'মামলা দায়েরর পর আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'
গোয়াইনঘাটে ভারতীয় মদ জব্দ,সিলেটে মাদকবিরোধী অভিযান,সীমান্তে মদসহ যুবক গ্রেপ্তার,প্রাইভেটকারে ভারতীয় মদ পাচার