ছাত্রনেতা মাহদীর করা হামলা চেষ্টার অভিযোগ ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: জেলা ছাত্রদল সভাপতি
দৈনন্দিন
প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ১০:৩০ অপরাহ্ন
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশে ডাকা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের ছাতকে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বাদ মাগরিব উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাতক উপজেলা শাখা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাতক উপজেলা শাখা কমিটির আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের ও অন্যান্য নেতৃবৃন্দ এই কর্মসূচির নেতৃত্ব দেন।
বিক্ষোভ মিছিলটি গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোবিন্দগঞ্জ পয়েন্টে এসে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে আহ্বায়ক এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'দেশের আইনশৃঙ্খলা পরিস্তিতির ভয়াবহ অবনতি ঘটেছে। গোপালগঞ্জে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।' এ সময় তিনি এ ধরনের নেক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
তিনি বলেন, 'আওয়ামী লীগ ও ছাত্রলীগের 'সন্ত্রাসীরা' পরিকল্পিতভাবে সহিংসতা ছড়ানোর মাধ্যমে দেশে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। বিরোধী কণ্ঠরোধ, গুম, খুন, চাঁদাবাজি ও ধর্ষণের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়।'
সমাবেশে এই আন্দোলনকে কেবল একটি ঘটনার প্রতিবাদ নয়, বরং একটি ভঙ্গুর রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে তরুণ সমাজের জাগরণ হিসেবে উল্লেখ করেন বক্তারা।
তাঁরা হুঁশিয়ারি দিয়ে জানান, যদি দোষীদের বিচার না হয় ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে নেতৃবৃন্দের এই কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য গোবিন্দগঞ্জ পয়েন্টে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে বিক্ষোভটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাতক, ব্লকেড কর্মসূচি