০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

লাক্কাতুরা চা বাগানে চোলাই মদসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ন


সিলেট মহানগরীতে ৩০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। 

গ্রেপ্তার হওয়া প্রতি রায় (৪০) নগরীর লাক্কাতুরা চা বাগানের সাওতালপাড়া এলাকার প্রেমা রায়ের ছেলে। 

পুলিশ জানায়, সাদা প্লাষ্টিকের একটি চটের বস্তা কাঁধে নিয়ে রাস্তা পারাপারের সময় সন্দেহমূলকভাবে প্রতি রায়কে আটক করা হয়। পরে তল্লাশি করে বস্তার ভিতর হতে ১৫ টি প্লাষ্টিকের বোতলে মোট ৩০ লিটার চোরাইমদ জব্দ করা হয়। 

এ ঘটনায় গ্রেপ্তার প্রতি রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার  প্রতি রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে সিলেট আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেটে চোরাইমদ উদ্ধার,লাক্কাতুরায় মদসহ গ্রেপ্তার,সিলেট নগরী মাদক অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ