১৩ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

বারেকটিলায় খাস জমি দখল করে ভেড়ার খামার

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৫ ১:৩৫ অপরাহ্ন


প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের কাছে নান্দনিক সৌন্দর্যের আরেক নাম বারেকটিলা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার একটি অন্যতম পর্যটন স্পট এটি।


দুর্গম ও সীমান্তবর্তী হওয়ায় এলাকাটিতে সময়-সময়ে দখলবাজদের থাবা পড়েছে। পরে প্রশাসন তাদের উচ্ছেদও করেছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বারেকটিলা এলাকায় আকস্মিক এক অভিযানে গিয়ে এমনই এক ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম এর নজরে পড়ে।


প্রথমে তিনি স্থানীয়দের কাছে জানতে চান স্থাপনাটি নির্মাণ কাজে কে বা কারা জড়িত। স্থানীয়রা জানান এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। পরে স্থাপনাটির নির্মাণস্থলে এগিয়ে গেলে দু'জন নির্মাণশ্রমিক প্রশাসনের লোকজন দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁদের আটক করেন তিনি।


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, খামারটি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজমুল হুদার অর্থায়ন ও উদ্যোগে করা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত হতে তাঁর মোবাইল নম্বরে এই প্রতিবেদক যোগাযোগের চেষ্টা করলে বারবার সংযোগটি ব্যস্ত পাওয়া গেছে।


স্থানীয়রা জানান, টিলাতে কত মানুষই ঘুরতে আসে। ভাবছি সরকারি কোনো লোকজন হয়তো এই ঘরটি বানাচ্ছে। যেজন্য কেউ কিছু বলেনি। কিন্তু সুদূর ময়মনসিংহ থেকে এখানে এসে প্রশাসনের কোনো অনুমোদন না নিয়ে এমন কাজ করবে, এমনটি ভাবা যায় না সত্যি।


তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, শুনেছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এ কাজটি করছেন। আর খামারটি দ্রুত সরিয়ে ফেলার শর্তে আটক দুজনকে মুচলেকা নিয়ে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

তাহিরপুর, বারেকটিলা, দখল, খামার, অভিযান, প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ