এনসিপির কর্মসূচি ঘিরে থমথমে গোলাপগঞ্জ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ন
সিলেট মহানগরীতে প্রিপেইড মিটারে হঠাৎ রিচার্জ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। রোববার (১৩ জুলাই) থেকে নগরীর উপশহর, পূর্ব জিন্দাবাজার, বারুতখানা ও পূর্ব শাহী ঈদগাহসহ নগরীর বিভিন্ন এলাকায় এই সমস্যা দেখা দেয়।
প্রিপেইড মিটার রিচার্জ করতে না পারায় সোমবার সকাল থেকেই উপশহর বিদ্যুৎ অফিসে ভিড় করেন শতাধিক ভুক্তভোগী। বিদ্যুৎ অফিস থেকে কোনো সমাধান না দিয়ে শুধু মিটার পরিবর্তনের ফরম ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ গ্রাকদের।
এদিকে সকাল থেকে গ্রাহকরা ভিড় করায় পরিস্তিতি নিয়ন্ত্রণে দুপুর থেকে উপশহর বিদ্যুৎ অফিস এলাকায় অবস্থান করছে সেনাবাহিনী। পরিস্ততি স্বাভাবিক রাখতে সহায়তা করছেন তাঁরা।
দুর্বিসহ গরমে কষ্টে রয়েছেন শিশু, বৃদ্ধ ও অসুস্থরা। অনেক এলাকায় রাতভর বিদ্যুৎ না থাকায় রান্না, পানি উত্তোলনসহ দৈনন্দিন কাজেও ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
উপশহর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম জানান, রাতভর তাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। এ নিয়ে সোমবার সকালে বিদ্যুৎ অফিসে আসলে সার্ভার সমস্যার কথা শুনতে পান তিনি।
এদিকে সমস্যাটি কবে সমাধান হবে তার কোনো সঠিক তথ্যও দিতে পারছেন না সংশ্লিষ্টরা।
পূর্ব জিন্দাবাজারের ‘উন্দাল কিং কাবাব’ রেস্টুরেন্টের মালিক সালাউদ্দিন চৌধুরী বলেন, 'রোববার রাত থেকে রেস্টুরেন্টে বিদ্যুৎ নেই। ব্যবসার মারাত্মক ক্ষতি হচ্ছে।'
পিডিবি সূত্রে জানা যায়, সিলেটে প্রাথমিকভাবে বিতরণ করা পুরাতন প্রিপেইড মিটারগুলোর ৭ ও ১৪ সিরিজের মিটারে ত্রুটি দেখা দিয়েছে। এসব মিটারে আর রিচার্জ করা সম্ভব নয়। চলতি মাস থেকেই এসব মিটার ধাপে ধাপে পরিবর্তনের কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। তবে শনিবার (১২ জুলাই) দুপুর থেকে হঠাৎ সার্ভার ডাউন হয়ে যাওয়ায় রিচার্জ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিক্রয় ও বিতরণ-২ (পিডিবি) এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন বলেন, 'সার্ভারটি ঢাকায় অবস্থিত, সেখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। গতকালই আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আজকের মধ্যেই সচল হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে সময় বলতে পারছি না।'
তিনি আরও জানান, 'পুরাতন মিটারগুলোতে লক ও ব্যাটারি সংক্রান্ত সমস্যার কারণে নতুন মিটার স্থাপন করা হচ্ছে। কিন্তু একসঙ্গে এত গ্রাহকের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।'
সিলেট বিদ্যুৎ বিভ্রাট, প্রিপেইড মিটার সমস্যা, উপশহর বিদ্যুৎ অফিস, সিলেট বিদ্যুৎ সঙ্কট, প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ