তাহিরপুরে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ১০:১১ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা বোর্ড পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ১২৩ বস্তা নষ্ট ও অবৈধ ভারতীয় চা ধ্বংস করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) প্রাঙ্গণে এসব চা আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চা বোর্ড সূত্রে জানা গেছে, ধ্বংস করা চায়ের মধ্যে ১১০ বস্তা ছিল ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত এবং বাকি ১৩ বস্তা ছিল নিম্নমানের ও পচা গ্রিন টি।
চা ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন চা বোর্ডের উপসচিব ও অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন, বিটিআরআই-এর পরিচালক ড. ইসমাইল হোসেন, কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শোভন কুমার পাল, চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে, গত ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত শ্রীমঙ্গল শহরে অনুমোদনহীন, নিম্নমানের এবং চোরাই পথে আমদানিকৃত চা বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি মিনি চা কারখানা সিলগালা করা হয় এবং এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন বলেন, “সীমান্ত পথে আসা চোরাই ভারতীয় চা, দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা ও অনুমোদনহীন ব্র্যান্ডে বাজারজাত করা চা—সবই জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বাজার থেকে এসব অপসারণে আমাদের অভিযান চলবে। চা বাজারে ভেজালের কোনো জায়গা নেই।”
স্থানীয় চা ব্যবসায়ীদের অনেকেই চা বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, ভেজাল চা বাজার থেকে সরাতে নিয়মিত ও কঠোর অভিযান সময়ের দাবি।
চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার,