১১ জুন ২০২৬

দৈনন্দিন

পরিবেশ দিবসে জাফলংয়ে পরিচ্ছন্নতা অভিযান

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ন



বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দুপুর ১১টায় জাফলংয়ের বিজিবি ক্যাম্প এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বিডি ক্লিন, পরিবেশ, স্মাইল প্রজেক্ট, শেভ্রন বাংলাদেশ, লাফার্জহোলসিম ও বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতি।

অভিযানের অংশ হিসেবে পর্যটন কেন্দ্রের চারপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিক, চিপসের প্যাকেট, পানির বোতলসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন অংশগ্রহণকারীরা। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম, সিলেট জেলার সহকারী পরিচালক মো. বদরুল হুদা, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ বিনয় ভূষণ রায়, স্মাইল প্রজেক্ট-সুইস কন্টাক্ট প্রোগ্রাম ম্যানেজার আনিকা নূর, শেভ্রনের উপদেষ্টা ও ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা এম.এইচ.জে. ফেরদৌস, লাফার্জহোলসিমের কান্ট্রি এনভায়রনমেন্ট ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন, বিডি ক্লিনের সিলেট জেলা সমন্বয়ক মিজানুর রহমান, বিভাগীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম রেজু, আঞ্চলিক সমন্বয়ক তারিকুজ্জামান তুহা, এবং বৃহত্তর জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ও নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু জাফলং নয়, দেশের প্রতিটি পর্যটন এলাকায় পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান যাতে জাফলং পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে টিকে থাকে।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, জাফলং, পরিচ্ছন্নতা অভিযান,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ