মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মনিরুল ইসলাম
দৈনন্দিন
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৯:০৭ অপরাহ্ন
সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের সুরমা নদীর বড়দেশ বাজার, বড়দেশ দক্ষিণ ও কায়স্থগ্রাম অংশে ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, পাশ্ববর্তী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের নয়াগাঁও অংশের সুরমা নদীর একটি বালুমহাল লিজ নিয়ে নামমাত্র সেখানে উত্তোলন দেখিয়ে কানাইঘাট অংশে প্রবেশ করে ড্রেজার মেশিনের মাধ্যমে দিন-রাত অবৈধভাবে বালু তোলা হচ্ছে।
এতে করে ভাঙন কবলিত এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের দাবি, বালু উত্তোলন বন্ধে গত ৪ জুন গণস্বাক্ষরসহ সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে একটি দরখাস্ত জমা দেন এলাকাবাসী। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে তাঁদের।
উল্টো, অবৈধ উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালীরা সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি ও হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
এ পরিস্থিতিতে গত ৬ জুলাই রোববার, কয়েক শতাধিক এলাকাবাসী বড়দেশ দক্ষিণ ভাঙা মসজিদ সংলগ্ন সুরমা নদীর তীরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। তবুও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় জনগণের ক্ষোভ আরও তীব্র হচ্ছে।
স্থানীয়দের ভাষ্যমতে, অব্যাহত বালু উত্তোলনের কারণে বড়দেশ দক্ষিণ ও কায়স্থগ্রামের সুরমা নদীর তীরবর্তী এলাকার ব্লক ও মাটি ধসে যাচ্ছে। এতে বসতবাড়ি, গ্রামের জামে মসজিদ ও নদী রক্ষা বাঁধ মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
জানা গেছে, গত ২৩ এপ্রিল তারিখে জেলা প্রশাসক কার্যালয়ের একটি পত্রের মাধ্যমে ১৪৩২ বাংলা সনের জন্য জকিগঞ্জের বারহাল ইউনিয়নের নয়াগাঁও অংশের সুরমা নদীর একটি বালুমহাল ১ কোটি ৭০ লাখ টাকায় লিজ নেন সিলেট সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা তারেক মোহাম্মদ আব্দুল্লাহ।
এদিকে, কানাইঘাটের বড়দেশ, কায়স্থগ্রাম ও আশপাশের এলাকার বাসিন্দারা— তৈমুর রাজা, বরকত উল্লাহ, আব্দুল হান্নান, মাওলানা ইকবাল, ফাহাদ আহমদ, কামিল আহমদ, মাসুক আহমদ, মাস্টার শাহিন আহমদ প্রমুখ জানান, জকিগঞ্জ অংশে সীমিতভাবে বালু উত্তোলন হলেও মূলত মাসখানেক ধরে কানাইঘাট অংশেই কয়েকটি শক্তিশালী ড্রেজার দিয়ে অধিকাংশ বালু উত্তোলন করা হচ্ছে।
তারা দ্রুত এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অন্যদিকে, বালুমহাল লিজপ্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা শুধুমাত্র ইজারাকৃত এলাকার মধ্য থেকেই বালু উত্তোলন করছেন।
সিলেট কানাইঘাট বালু উত্তোলন,সুরমা নদী ভাঙন ২০২৫,কানাইঘাট অবৈধ বালু ব্যবসা,বড়দেশ কায়স্থগ্রাম নদী ভাঙন