মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার মনিরুল ইসলাম
দৈনন্দিন
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন পুকুরে লাশটি ভাসতে দেখে দিরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের নাম মো. কাইয়ুম (৪০)। তিনি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত কছির আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাইয়ুম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং ভবঘুরে হিসেবে চলাফেরা করতেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী পুকুর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।'