১৩ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, নবীগঞ্জ, হবিগঞ্জ

প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ন

ছবিঃ প্রতিকী ছবি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে গলায় ফাঁস অবস্থায় মো. আনোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আনোয়ার নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা। 

 

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

 

 স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। 

 

পরিবারের সদস্যদের দাবি, ঘটনার রাতে সবাই ঘুমিয়ে পড়লে তিনি ঘরের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। ভোরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই রিপন চন্দ্র দাস ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া অনুযায়ী মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আমরা প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবেই দেখছি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

মরদেহ, নবিগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ