২১ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

হবিগঞ্জে ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যা

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ১২:২৪ অপরাহ্ন



হবিগঞ্জের বাহুবলে ইজিবাইক ছিনতাই করে কাসেম মিয়া (২৫) নামে এক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ জুলাই) সকালে উপজেলার লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ।

নিহত কাসেম মিয়া বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের আব্দুল আলীর ছেলে।

নিহতের চাচা আব্দুন নূর জানান, সোমবার (৭ জুলাই) দুপুরে কাসেম ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি। বুধবার ভোরে স্থানীয় লোকজন ভাতকাটিয়া এলাকার একটি জায়গায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

আব্দুন নূর বলেন, ‘আমরা ধারণা করছি, কোনো একদল ছিনতাইকারী তাকে হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে।’

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বাহুবল, ছিনতাই, হত‍্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ