দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত এক যুবকের মৃত্যু
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৫ ২:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ইয়াবা নিয়ে আসার পথে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার ( ২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীন টেকেরঘাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৯৯/৯-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে বড়ছড়া এলাকা থেকে তাঁকে আটক করে।
আটক যুবকের নাম লোকমান হেকিম। তিনি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, আটক যুবকের দেহ তল্লাশি করে ১৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আটকত যুবককে ইয়াবাসহ তাহিরপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির।
তাহিরপুর, সুনামগঞ্জ, বিজিবি, ইয়াবা পাচার, ভারতীয় ইয়াবা, সীমান্ত অপরাধ, লোকমান হেকিম, টেকেরঘাট বিওপি, ২৮ বিজিবি, ইয়াবাসহ আটক, সীমান্তে মাদক পাচার