২৭ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / বিচার

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান আমান উদ্দিন কারাগারে

প্রতিনিধি, বিয়ানীবাজার, সিলেট

প্রকাশঃ ৩০ জুন, ২০২৫ ৬:৪২ অপরাহ্ন


সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

মাথিউরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন গত মে মাসের প্রথম দিকে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান। সোমবার সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাঁর আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমান উদ্দিন গত ১৯ মে মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত হন। ২০২৪ সালের ২০ আগস্ট পুলিশের গুলিতে নিহত তারেক আহমদের মা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন। তবে ২২ আগস্ট (২০২৪) এ মামলার বাদী নেহারুন নেছা সিলেট জ্যুডিশিয়াল আদালতে মামলা প্রত্যাহারের আবেদন দাখিল করেছিলেন।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিয়ানীবাজার, কারাগার, চেয়ারম‍্যান, কারাগার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ