১১ ফেব্রুয়ারি ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে আর্দ্রতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ জুন, ২০২৫ ৭:০০ অপরাহ্ন



সিলেটে আজও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বজ্রপাত ও দমকা হাওয়ার সঙ্গেও বৃষ্টিপাত হতে পারে।

শনিবার (২৮ জুন) সিলেটে আবহাওয়া অধিদপ্তরের পাঠানো তথ‍্যমতে, আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ, যা বিকেলে বেড়ে দাঁড়ায় ৮৮ শতাংশে।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ৫ দশমিক ৪ মিলিমিটার এবং শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামীকাল (রবিবার) সিলেটে সূর্য উঠবে ভোর ৫টা ৫ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, সিলেট বৃষ্টির খবর, সিলেটে বজ্রসহ বৃষ্টি, আজকের তাপমাত্রা সিলেট,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ