০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জকিগঞ্জে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৫ জুন, ২০২৫ ৭:০৫ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জে বসতঘর থেকে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) ভোরে উপজেলার বারহাল ইউয়িনের মাইজগ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ওই গৃহবধুর সুজিয়া বেগম (৩৩)। তিনি ওই গ্রামের দুবাই প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী এবং বিশ্বনাথ উপজেলার রসিদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরে গৃহবধু সুজিয়াকে রক্তাক্ত গলাকাটা অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জকিগঞ্জ গৃহবধু হত্যা,সিলেট গলাকাটা লাশ,সুজিয়া বেগম হত্যা,সিলেটে গৃহবধুর মরদেহ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ