১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ন
হবিগঞ্জের বেপরোয়া শিল্পদূষণ অব্যাহত থাকায় এ অঞ্চলে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। হাঁস-মুরগি, গবাদি পশু, ফসলের মাঠ, নদী ও জলাশয়ের মাছসহ অন্যান্য জলজ প্রাণী চরম হুমকির মুখে পড়েছে। চর্মরোগ, শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্য সমস্যা নদী ও খাল সংলগ্ন জনপদে আতঙ্ক সৃষ্টি করেছে। দূষণে ক্ষতিগ্রস্ত মানুষ এ অঞ্চলের শিল্পদূষণের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়ে উঠছে।
রোববার (২২ এপ্রিল) বিশ্ব ধরিত্রী দিবসে পরিবেশ রক্ষার দাবিতে সংগঠন ‘ধরা’ এবং ‘খোয়াই রিভার ওয়াটারকিপার’-এর একটি প্রতিনিধিদল হবিগঞ্জের বিভিন্ন দূষণকবলিত এলাকা পরিদর্শন করে। এ সময় বুল্লা বাজারে আয়োজিত এক পথসভায় বক্তারা অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। বক্তারা বলেন, শিল্পদূষণ বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে শুধু পরিবেশ বিপর্যয় নয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।
‘ধরা’ কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিলের নেতৃত্বে প্রতিনিধি দলটি খড়কির খাল, রাজখাল, শৈলজুড়া খাল, সুতাং নদীর কাটাখালী, সাধুর বাজার, উচাইল, রাজিউড়া, বুল্লা বাজারসহ বিভিন্ন স্থান এবং বলভদ্র নদী পরিদর্শন করেন।
সুতাং নদীর তীরে বুল্লা বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীফ জামিল। সভাটি সঞ্চালনা করেন ‘ধরা’ হবিগঞ্জের নির্বাহী সদস্য মো. বাহার মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের হবিগঞ্জ শাখার সদস্য সচিব ও ‘খোয়াই রিভার ওয়াটারকিপার’-এর প্রতিনিধি তোফাজ্জল সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. বাদশা মিয়া, লাখাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসিন সাদেক, লাখাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য পারভেজ হাসান, নাগরিক কমিটির সদস্য সচিব শেখ মফিজুর রহমান, লাখাই যুব ফোরামের আহ্বায়ক আকিব শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শরীফ জামিল বলেন, “হবিগঞ্জে শিল্পদূষণ বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে মানুষ আন্দোলন করে আসছে। রাজনৈতিক সরকারের আমলে কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে এই দূষণকে পরোক্ষভাবে প্রশ্রয় দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই দূষণ বন্ধের উদ্যোগ না নেওয়া হলে, হবিগঞ্জও ঢাকার চারপাশের দূষিত নদীগুলোর মতো এক বিপন্ন অঞ্চলে পরিণত হবে।”
তিনি ধরিত্রী দিবস উপলক্ষে স্থানীয় জনগণকে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
হবিগঞ্জ শিল্পদূষণ, পরিবেশ দূষণ বাংলাদেশ, সুতাং নদী দূষণ, খোয়াই রিভার ওয়াটারকিপার, শরীফ জামিল, ধরিত্রী দিবস ২০২৫, ধরা সংগঠন, হবিগঞ্জ নদী দূষণ, বুল্লা বাজার পথসভা, পরিবেশ আন্দোলন হবিগঞ্জ, বাংলাদেশ পরিবেশ বিপর্যয়