এশিয়ার বৃহত্তম হাওর মৌলভীবাজারের হাকালুকি হাওরে বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। হাওরজুড়ে চলছে ধান কাটার ধুম। তবে ধান কাটা শ্রমিকেরা চড়া মজুরি হাকাচ্ছেন তারা। এদিকে এক কিয়ার (প্রায় ৩০ শতাংশ) জমির ধান কাটতে শ্রমিকেরা সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত মজুরি নিচ্ছেন বলে জানা গেছে।
শিলা বৃষ্টি আর পাহাড়ী ঢলের আশঙ্কায় মানুষ বাধ্য হয়ে চড়া মূল্যে ধান কাটাচ্ছেন। হাকালুকি হাওরের ধলিয়া বিল থেকে বুধবার (১৫ এপ্রিল) বোরোধান কাটার দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন সিলেট ভয়েসের কুলাউড়া প্রতিনিধি জিয়াউল হক জিয়া।