০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা থানার হত্যা মামলায় গোলাপগঞ্জের কাওছার গ্রেপ্তার

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২০ জুন, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ন


নরসিংদী জেলার রায়পুরা থানার একটি হত্যা মামলায় গোলাপগঞ্জের কাওছার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। আসামি কাওছার উপজেলার পৌর এলাকার রণকেলী উত্তর টিকরবাড়ি গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।

 

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সিলেট মহানগরীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিকেলে তাকে গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব-৯। বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা। 

 

ওসি বলেন, তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। শুক্রবার আসামি কাওছারকে আদালতে প্রেরণ করা হবে।

 

জানা যায়, নরসিংদী জেলার রায়পুরা থানার একটি হত্যা মামলায় কাওছারের বিরুদ্ধে চার্জশীট হলে আদালত গত ৫ মার্চ গ্রেপ্তারী পরওয়ানা জারী করেন। রায়পুরা থানার মামলা নং : ১০(৮)১১ ধারা ৩০২/৩৪)। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গোলাপগঞ্জ, হত্যা মামলা, আটক, নরসিংদী রায়পুরা থানা, গোলাপগঞ্জ থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ