০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শ্রীমঙ্গলে অবৈধ বালুসহ ট্রাক জব্দ, একজন গ্রেপ্তার

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৯ জুন, ২০২৫ ৩:৪১ অপরাহ্ন



মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় বালু ব্যবসায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) সুজন কান্তি পাল এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভুনবীর ইউনিয়নের আলীশারকুল এলাকায় অভিযান চালিয়ে ১০০ ঘনফুট অবৈধ বালু ভর্তি একটি ট্রাক জব্দ করে।

অভিযানে সিন্দুরখাঁন ইউনিয়নের গুলগাঁও গ্রামের জহুর আলীর ছেলে মো. খলিল মিয়া (২১) কে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘উপজেলার বিভিন্ন ছড়া ও সরকারি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ভূ-প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে একটি চক্র। চক্রের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল অবৈধ বালু, মৌলভীবাজার বালু জব্দ, ভুনবীর ইউনিয়ন বালু ট্রাক, পরিবেশ ধ্বংস রোধ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ