যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৬ জুন, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত মামলার পলাতক আসামি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ মিয়া জিম্মাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ জুন) বিকেলে জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় নাশকতা মামলায় রয়েছে। মামলার দায়েরের পর থেকে সে পলাতক ছিল। জাহিদ মিয়া সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ গ্রামের মৃত হিরন মিয়া জিম্মাদারের ছেলে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ' তার এক ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে জাহিদের উপস্থিতির খবর পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে ৫২ জন ছাত্রলীগ নেতাকর্মীর নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে নাশকতার অভিযোগে মামলা করেন। এ পর্যন্ত ওই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জগন্নাথপুর, সুনামগঞ্জ, ছাত্রলীগ, জাহিদ মিয়া, নাশকতা মামলা, পলাতক আসামি