৩১ আগস্ট ২০২৬

খেলাধুলা-বিনোদন / খেলাধুলা

গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চবিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের ফাইনাল সম্পন্ন

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ৩০ আগস্ট, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিমনগর উচ্চবিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ১০ম শ্রেণিকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ৮ম শ্রেণির ফুটবল একাদশ।  


বিদ্যালয়ের মাঠে দর্শকে পরিপূর্ণ এই ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল গোল না করায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে ১০ম শ্রেণিকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৮ম শ্রেণি। 


খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন ও যুবনেতা কুরবান আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলিম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক মোঃ আব্দুস শহিদ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ রমজান আলী।


এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সূর্যতরুণ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহরম গাজী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, মহসিন মিয়া, আমির হোসেন এবং বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মাজেদা সরকার প্রমুখ।


পুরস্কার বিতরণী পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ও বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।


শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

ফুটবল টুর্নামেন্ট, ফাইনাল খেলা, মুসলিমনগর উচ্চবিদ্যালয়, গোয়াইনঘাট, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ