যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১২ জুন, ২০২৫ ৬:২৩ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগড়াবাড়ি নামক এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিব (৩৬) কে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
হাবিবুর রহমান শ্রীমঙ্গল উপজেলার গুলগাঁও গ্রামের বাসিন্দা তকলিছ মিয়ার ছেলে। এই ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে ডাকাত দলের আরও ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল বুধবার (১১ জুন) সকাল ১১টার দিকে পুলিশ ও র্যাব-৯ এর একটি যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড এলাকা থেকে হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিবকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, ‘লাউয়াছড়ায় ডাকাতির অন্যতম পরিকল্পনাকারী হাবিবুর রহমান ওরফে পাগলা হাবিব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে।’
উল্লেখ্য, গত ৩১ মে রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগড়াবাড়ি নামক এলাকায় ১০/১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে। এর পর থানায় একটি মামলা হয়। মামলা হওয়ার আগেই ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, লাউয়াছড়া, ডাকাতি, গ্রেপ্তার