০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শ্রীমঙ্গলে অবৈধ বালুভর্তি ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১১ জুন, ২০২৫ ৮:৪০ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালুভর্তি ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভুনবীর ইউনিয়নের আলিশারকুল গ্রামের আক্কছ মিয়ার ছেলে শাহবুদ্দিন মিয়া (২৪), মৃত সৈয়দ আলী মিয়ার ছেলে আনোয়ার (২২) এবং বাদে আলিশা গ্রামের মখলিছ মিয়ার ছেলে আকাশ মিয়া (১৯)। 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, 'অভিযান চালিয়ে অবৈধ বালুভর্তি একটি ট্রাকসহ (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২) তিনজনকে আটক করা হয়েছে। এমসয় ১৫০ ঘনফুট বালু জব্দ করা হয়।'

তিনি আরও বলেন, 'গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে বালু উত্তোলন করে আসছে। এতে ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরর পর আজ (বুধবার) সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।' 



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

আটক, গ্রেপ্তার, বালু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ