চার দশক প্রবাস কাটানো রেমিট্যান্স যোদ্ধার শেষ বিদায়েও ভোগান্তি
দৈনন্দিন
প্রকাশঃ ৬ জুন, ২০২৫ ৭:১৭ অপরাহ্ন
কাজ করতেন ঢাকার একটি গার্মেন্টসে। ঈদের ছুটিতে দশ বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পুরানঘাট গ্রামের নয়ন মনি।
কিন্তু বাবার বাড়িতে ঈদ করা হলো না ২৮ বছর বয়সী নয়ন মনির। নৌকা থেকে পানিতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে আত্মাহুতি দিলেন এই মা।
আজ শুক্রবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার একতা বাজার এলাকার অদূরে হাওরে এ ঘটনা ঘটে। তাহিরপুর থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, একতা বাজার থেকে একমাত্র ছেলেকে সাথে নিয়ে নৌকাযোগে বড়দল উত্তর ইউনিয়নের পুরানঘাট গ্রামে বাবা মতিউর রহমানের বাড়ি যাচ্ছিলেন নয়ন মনি। হঠাৎই তার দশ বছর বয়সী ছেলে পানিতে পড়ে গেলে ছেলেকে বাঁচাতে পানি ঝাঁপ দেন নয়ন মনি।
ছেলেকে উদ্ধার করে নৌকায় তুলে দিতে পারলেও নিজে তলিয়ে যান পানিতে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়েজ আহমেদ বলেন, হাসপাতালে পৌঁছার অনেক আগেই ওই নারী মারা গেছেন।
তাহিরপুর থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুল কাদের বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জ, নৌকা, মা, আত্মাহুতি, আত্মত্যাগ, পানিতে ডুবে মৃত্যু