
জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকার দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন অধ্যাপক ডা. কামরুল ইসলাম তরফদার। তিনি ৯৮৯ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সি এম কয়েস সামীকে (৫৮৮ ভোট) পরাজিত করেন। সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ, যিনি ৮৩২ ভোট পেয়ে ড. জিয়াউল ইসলাম মুন্নাকে (৭২১ ভোট) হারান।
শনিবার (১ আগস্ট) জালালাবাদ অ্যাসোসিয়েশনের ফেইসবুক পেইজে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
জালালাবাদ বিভাগীয় সহ-সভাপতি পদে মো. এহছানে এলাহী ৮৭৬ ভোট পেয়ে ইঞ্জিনিয়ার আজিজুর রহমানকে (৬৬৯ ভোট) পরাজিত করেন। সিলেট থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তোফায়েল খান (৮৭৩ ভোট), তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইশতিয়াক আহমদ চৌধুরী (৬৫৭ ভোট)।
মৌলভীবাজার থেকে সহ-সভাপতি হয়েছেন আব্দুল মজিদ চৌধুরী (৮১৮ ভোট), প্রতিদ্বন্দ্বী সৈয়দ মুসতাক আহমদ পান ৭১০ ভোট। সুনামগঞ্জ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আকবর হোসেন মঞ্জু (৮৬৬ ভোট), প্রতিদ্বন্দ্বী ডা. সৈয়দ উমর খৈয়াম পান ৬৬৪ ভোট। হবিগঞ্জ থেকে সহ-সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন চৌধুরী, যিনি সর্বোচ্চ ১ হাজার ৫৮ ভোট পেয়ে সফিকুল বারীকে (৪৯০ ভোট) বড় ব্যবধানে হারান।
মহিলা সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন ডা. সামিয়া মুবিন, তিনি পেয়েছেন ১ হাজার ৪৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহনাজ আহমদ মালিক পান ৪৮৪ ভোট।
কোষাধ্যক্ষ পদে রিপন কবির লস্কর ৭৮৭ ভোট পেয়ে সৈয়দ লোকমান আহমদকে (৭৩৯ ভোট) পরাজিত করেন। যুগ্ম-সাধারণ সম্পাদক (১) পদে জাকির হোসেন ৮২২ ভোট পেয়ে লায়ন দেলওয়ার হোসেনকে (৭০১ ভোট) হারান। যুগ্ম-সাধারণ সম্পাদক (২) পদে অ্যাডভোকেট আবুল কালাম ৮১৫ ভোট পেয়ে কুতুব উদ্দিন সোহেলকে (৭০০ ভোট) পরাজিত করেন।
দপ্তর সম্পাদক পদে শফিকুল ইসলাম সজল পেয়েছেন ৯০৭ ভোট, প্রতিদ্বন্দ্বী আনহার আহমদ সমশাদ পান ৬১১ ভোট। সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করীম ৯৫০ ভোট পেয়ে আলী মুর্শেদ খানকে (৫৮২ ভোট) পরাজিত করেন।
শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক পদে নেছার আলী পেয়েছেন ৯২৫ ভোট, প্রতিদ্বন্দ্বী ইবনে জামান পান ৫৮০ ভোট। ক্রীড়া, চিত্তবিনোদন ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ক্যাপ্টেন মিজানুর রহমান জয়ী হয়েছেন ৮৮৮ ভোট পেয়ে, প্রতিদ্বন্দ্বী আসিফ হোসেন পান ৬১৯ ভোট।
মহিলাবিষয়ক সম্পাদক পদে ব্যারিস্টার নাসরিন আক্তার শীলা ৭৮৭ ভোট পেয়ে তাসনিম লায়লা জ্যোতিকে (৭৫৯ ভোট) স্বল্প ব্যবধানে হারান। আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. মিজানুর রহমান ৭৬২ ভোট পেয়ে আব্দুল মজিদ চৌধুরী মিন্টুকে (৭৩৩ ভোট) পরাজিত করেন।
চিকিৎসা ও স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক পদে ডা. আবুল কালাম চৌধুরী পেয়েছেন ৯০৯ ভোট, প্রতিদ্বন্দ্বী ডা. সাকিল আহমদ পান ৬৩৩ ভোট। প্রচার, প্রকাশনা ও তথ্যবিষয়ক সম্পাদক পদে সৈয়দ তানজিল মুক্তাদির নির্বাচিত হয়েছেন ৭৯৪ ভোট পেয়ে।
জালালাবাদ বিভাগ থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী (৯২৮ ভোট), ড. সৈয়দ শাহ এমরান (৯১৯ ভোট), বিচারপতি ড. আবু তারিক (৯০৫ ভোট), তাহমিনা আহাদ রুজি (৮৮২ ভোট), লে. কর্নেল একেএম নাজিমুল ইসলাম (৭৪৩ ভোট), সোনাহর আলী শরীফ (৭২৪ ভোট), আব্দুল মুকিত (৭০৫ ভোট) এবং সিরাজুল ইসলাম শামীম (৬৯২ ভোট)।
সিলেট থেকে সদস্য পদে জয়ী হয়েছেন আল আজাদ (৮২৬ ভোট) ও ইন্তেজার চৌধুরী (৭৫০ ভোট)। মৌলভীবাজার থেকে সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ (১ হাজার ২ ভোট) ও হাবিবুর রহমান বাবলা (৬৬৮ ভোট)।
হবিগঞ্জ থেকে সদস্য পদে জয়ী হয়েছেন আফছার চৌধুরী (৭৭১ ভোট) ও আব্দুল মজিদ (৭২৮ ভোট)। সুনামগঞ্জ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মল্লিক আহসান সামি (৯৬২ ভোট) ও মোকাম্মেল চৌধুরী মেনন (৭১৮ ভোট)।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ঢাকা, জালালাবাদ অ্যাসোসিয়েশন, নির্বাচন

