যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ৩:১২ অপরাহ্ন
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৫ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস ও প্রসাধনী সামগ্রীসহ একটি ট্রাক জব্দ করেছে। এ সময় ট্রাকে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (২ জুন) রাত ৭টা ৫০ মিনিটে শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া বাজার এলাকায় মেসার্স কামাল অ্যান্ড কোম্পানি-২ নামের দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালায় ডিবি। চেকপোস্ট বসিয়ে একটি ট্রাক থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ‘ঢাকা মেট্রো-ন ১৯-৪৪২১’। ট্রাকটি থেকে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রিপিস ও শ্যাম্পু উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফাতার হওয়া তিনজন হলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের লামা শ্যামপুর এলাকার লুদাই মিয়ার ছেলে সায়মন আহমদ, পাবনার বাগলপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম এবং কুমিল্লার বালুচর মুন্সিবাড়ি এলাকার মৃত আব্দুল মালেক বেপারীর ছেলে মো. গাউছ মিয়া।
ডিবি সূত্র জানায়, এসব পণ্য চোরাই পথে ভারত থেকে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 'চোরাচালানের বিরুদ্ধে এসএমপির চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'
সিলেট চোরাচালান, ডিবি অভিযান সিলেট, ভারতীয় শাড়ি জব্দ