যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ জুন, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনার ঘটেছে। এতে ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ৮-১০জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৩১মে) রাত ৯টার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের লাউয়াছড়া সড়কের ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘবাড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর।
আহতরা হলেন- আরিফুল ইসলাম, ওয়াজিদ মিয়া, অপু দাস, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া ও তাহমিদসহ আরও অনেকে। আহতদের কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে ডাকাতের হামলায় ২০-২৫ টি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার, পিকআপের চালকসহ অন্তত ১৫জন গুরুতর আহত হয়েছেন। আহত অন্তত ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ডাকাতরা পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮-১০জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী আরও বাড়তে পারে। তবে এখনো কেউ মামলা দায়ের করেননি, প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
লাউয়াছড়া, কমলগঞ্জ, গাছ ফেলে ডাকাত, আহত, ডাকাত