০৮ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে তিনজনকে ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার মেশিন জব্দ

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ১ জুলাই, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজার মেশিনসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইলক্ষ টাকা জরিমানা করা হয়।


মঙ্গলবার উপজেলার সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 


আটকরা হলেন গোয়াইনঘাট উপজেলার বুধিগাঁও হাওর গ্রামের আব্দুস শুকুরের ছেলে কাশেম (২৫), জৈন্তাপুর উপজেলার বাওন হাওর গ্রামের সামাদ মিয়ার ছেলে রুহুল আমিন (২৪) ও একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইয়াকুব (২৮)।


জানা গেছে, মঙ্গলবার সবুড়ী নদীর ঢুলটিরপাড় এলাকা হতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা অবস্থায় দুটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়। পরে বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আটকরা নিজেদের দোষ স্বীকার করায় দুইলক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 


জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সুনন্দা রায় বলেন, জৈন্তাপুর উপজেলা সারী-তিন, রাংপানি নদী, সবুড়ী নদী, বড়গাং নদী, শ্রীপুর পাথর কোয়ারীসহ উপজেলা বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কর্তনের দায়ে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালিত করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। 


তিনি বলেন, অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার তিনজনকে আটক করা হয়। তারা অপরাধ স্বীকার করায় এবং আগামী দিনে এরকম অপরাধ করবে না মর্মে অঙ্গীকার করায় দুইলক্ষ টাকা জরিমানা করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জৈন্তাপুর, অভিযান, ড্রেজার মেশিন, বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালত, জরিমানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ