যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩১ মে, ২০২৫ ৮:২৯ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় রবিউল হক রায়হান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ মে) সিলেট নগরীর কাজীটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিশ্বনাথ থানার ভারপ্রাত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত রবিউল হক রায়হান (১৯) বিশ্বনাথ পৌরসভার বিদায় সুলপানি গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে সন্ধ্যায় উপজেলার ইলিমপুর গ্রাম থেকে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে সিলেট নগরীর কাজীটুলা এলাকার একটি বাসায় ১৩ দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে রবিউল হক রায়হান (১৯) । এ ঘটনায় ৩০ মে ভিকটিম কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রবিউলকে আসামি করা হয়।
অপহরণের শিকার ওই কিশোরী উপজেলার সদর ইউনিয়নের জাগরণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রবিউল হক রায়হান (১৯) ইলিমপুর গ্রামের সাজুল মিয়ার বাড়িতে কাজ করতেন। এর সুবাধে 'ভিকটিম' ওই কিশোরীকে একাধিক বার প্রেমের প্রস্তাব করে সে। ঘটনাটি পনিজ পরিবারকে জানালে তারা মেয়েটিকে উক্তোক্ত না করতে রবিউলকে নিষেধ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে ১৮ মে সন্ধ্যা ৭টার দিকে সিএনজি চালিত অটোরিকশা করে ওই কিশোরীকে কৌশলে অপহরণ করে রবিউল।
পরে অনেক খোঁজাখুজির পর তার অবস্থান জানতে পেরে সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভিকটিম ওই শিক্ষার্থী জানায়, রবিউল তাকে কাজীটুলার ফয়ছল আহমদের মালিকানাধীন টিন সেটের একটি বাসায় ১৩ দিন আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, 'অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পেরন করা হয়েছে।'
গ্রেপ্তার, পুলিশ, বিশ্বনাথ, ধর্ষণের অভিযোগ, ধর্ষণ