অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৮ জুন, ২০২৬ ২:১২ অপরাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় সীমান্তে মো. আলী হুসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) রাতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. আলী হুসেন (৩২) ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের সাব উদ্দিনের ছেলে। এসময় তাকে তল্লাশি চালিয়ে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র, ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড ও আধার কার্ড উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানিয়েছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির আওতাধীন এলাকায় ভারতীয় নাগরিকের অবৈধ অনুপ্রবেশের সংবাদের ভিত্তিতে বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান থেকে মো. আলী হুসেনকে আটক করে বিজিবি।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, আটক আলী হুসেন ভারতীয় নাগরিক সেটি আমরা নিশ্চিত হয়েছি। এছাড়া বিজিবির কাছে তিনি বিষয়টি স্বীকারও করেছেন। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মৌলভীবাজার, ভারতীয়, আটক, বিজিবি, বড়লেখা