যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩০ মে, ২০২৫ ২:০১ অপরাহ্ন
সিলেটের কানাইঘাটে শ্রমিক নেতা প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টায় স্থানীয় রাজাগঞ্জ বাজারে রাজাগঞ্জ ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এদিকে, শিহাব উদ্দিন হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শিব্বির আহমদের তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান তাদেরকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল বলেন, হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরকে মামলার আসামী করা হবে।
গত মঙ্গলবার রাতে জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শিহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বুধবার বিকেলে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী হেপী বেগম।
মামলায় আসামিরা হলেন, খালপার গ্রামের ইসলাম উদ্দিনের (বগলাই) ছেলে শিব্বির আহমদ (২৭), তার ভাই মোঃ শহিদুল ইসলাম (৩৬), জামাল আহমদ (৪৩) ও কামাল আহমদ (৩৯) ও একই গ্রামের মৃত আনফর আলীর ছেলে লুৎফুর রহমান (৪৮)।
এদিকে উদ্দিনের হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টায় স্থানীয় রাজাগঞ্জ বাজারে রাজাগঞ্জ ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কানাইঘাট, শিহাব হত্যাকাণ্ড, আটক, প্রতিবাদ, জামায়াত, বিক্ষোভ-মিছিল