০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জামালগঞ্জে নৌকাসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধি, জামালগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ মে, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (২৮ মে) সকালে রক্তি নদীর নেয়ামতপুর সেতুর নিচ থেকে এসব পণ্য জব্দ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) বিশেষ অভিযানে মালিকবিহীন ওই নৌকা থেকে জব্দ করা হয় ৩৪ হাজার ৯৩০ কেজি ফুসকা, ২ হাজার ৩৬০ কেজি জিরা, ৩ হাজার ২৪৩ কেজি চিনাবাদাম ও ৫৮৭ কেজি গুঁড়া দুধ। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার ১৫০ টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টার দিকে টাস্কফোর্স অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম এবং ২৮ বিজিবির আরও ১৮ সদস্য।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক তৎপরতা জোরদার করা হয়েছে। বিজিবির প্রতিটি ইউনিট চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জব্দ করা পণ্য সুনামগঞ্জ কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ চোরাচালান, জামালগঞ্জ, বিজিবি অভিযান, ভারতীয় পণ্য জব্দ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ