রামিসা হত্যা মামলায় আইনজীবী হিসেবে লড়বেন সিলেটের শিশির মনির
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ মে, ২০২৫ ১:৩৩ অপরাহ্ন
সিলেট সেনানিবাসে বৃহস্পতিবার (২৯ মে) সকালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।
দিবসটির উদ্বোধন করেন স্টেশন কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মো. কামরুজামান। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন তিনি।
পরে সেনাবাহিনীর কর্মকর্তা, সদস্য এবং অতিথিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মেজর জেনারেল কামরুজামান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী ১৯৮৮ সাল থেকে, বিমান ও নৌবাহিনী ১৯৯৩ সাল থেকে এবং পুলিশ বাহিনী ১৯৮৯ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে।’
তিনি আরও জানান, এখন পর্যন্ত দুই লাখেরও বেশি সদস্য শান্তিরক্ষী হিসেবে বিভিন্ন মিশনে কাজ করেছেন। এর মধ্যে রয়েছেন ৩ হাজার ৬৪৫ জন নারী সদস্য, যারা বিশ্বশান্তি রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।
সেনাবাহিনীর সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, সিলেট সেনানিবাস, মেজর জেনারেল কামরুজামান, বাংলাদেশ সেনাবাহিনী