সিলেটে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, জব্দকৃত এসব বিড়ির আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা।
রোববার (৭ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহ.) থানার কুশিঘাট নয়াপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা মেট্রো ম-৫১-৩৪২৫ নম্বরের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৩৯ কার্টন ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়।
উদ্ধার করা বিড়ির সংখ্যা ৮ লাখ ১৯ হাজার পিস। জব্দ করা এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। পাশাপাশি চোরাচালানের অভিযোগে মাহতাব উদ্দিন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় শাহপরান (রহ.) থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিলেট ডিবি পুলিশ, ভারতীয় বিড়ি জব্দ, চোরাচালান, শাহপরান থানা, সিলেট সংবাদ