১০ জুন ২০২৬

সিলেটজুড়ে

রাজনগরে ব্রাজিল ছেড়ে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন

প্রতিনিধি, রাজনগর, মৌলভীবাজার

প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন


মৌলভীবাজারের রাজনগরে ফুটবল খেলায় ব্রাজিল দল সমর্থন করা ইমরান খান নামে এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থক শিবিরে যোগ দিয়েছেন।


গতকাল শনিবার (৬ জুন) বিকেলে রাজনগর উপজেলায় এ ঘটনা ঘটে।


জানা যায়, স্থানীয়দের কাছে ইমরান পরিচিত ছিলেন ব্রাজিলের এক পাগলা ভক্ত হিসেবে। নেইমারের জাদুতে মুগ্ধ ইমরান দিনরাত ব্রাজিলের জয়গান গাইতেন। কিন্তু শনিবার বিকেলে নাটকীয়ভাবে সমর্থন বদলের এ ঘটনা ঘটান।


রাজকীয় আয়োজনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের মায়া ত্যাগ করেন ইমরান। যেন ধুয়ে মুছে সাফ করে নেন নিজের ফুটবল অতীত। রাজকীয় এই শুদ্ধিকরণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শিবিরে।


ইমরান বলেন, বুক ভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন করি। কিন্তু কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না ব্রাজিল ফুটবল টিম। সেই হতাশা থেকে যোগ দিয়েছি আর্জেন্টিনা সমর্থক শিবিরে।


আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত।


শেয়ার করুনঃ

সিলেটজুড়ে থেকে আরো পড়ুন

মৌলভীবাজার রাজনগর, ইমরান খান ফুটবল ভক্ত, ব্রাজিল থেকে আর্জেন্টিনা, দুধ দিয়ে গোসল, আর্জেন্টিনা সমর্থক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ