যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ৩:০১ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি অভিযানে এলকোডাইল সিরাপ ও বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার (২৭ মে) রাত ১০টার দিকে জৈন্তাপুরের বিরাইমারা এলাকায় অভিযান চালিয়ে ১৯২ বোতল বিদেশি মদসহ রহমত মিয়া (২৮) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে।
এরপর রাত ১২টার দিকে জৈন্তাপুরের আসামপাড়া গ্রামে আরেকটি অভিযান চালিয়ে ৫৫১ বোতল এলকোডাইল সিরাপসহ দুইজনকে আটক করা হয়। তাঁরা হলেন আনোয়ার হোসেন (২৩) ও আবদুল কাদির (২১)। দুজনই আসামপাড়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলবে।’
জৈন্তাপুর মাদক অভিযান, সিলেট র্যাব অভিযান, র্যাব-৯ মাদক উদ্ধার, এলকোডাইল সিরাপ জব্দ