যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ১২:৪১ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১৪ জনকে পুশইন করেছে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী (বিজিবি)।
বুধবার (২৮মে) সকালে জকিগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়। পরে তাদেরকে আটক করে ১৯ ব্যাটালিয়ন বিজিবি।
বিজিবি জানান, জৈন্তাপুর থানাধীন ২নং জৈন্তাপুর ইউপিস্থ সীমান্ত পিলার নং-১২৮৬ সংলগ্ন কদমখাল এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক ১৪জন (পুরুষ-০৫ জন, নারী-০৫ জন ও শিশু-০৪ জন) বাংলাদেশী নাগরিককে পুশ ইন করেন। উক্ত ব্যক্তিদের ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন এর অধীন জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা আটক করে।
বিজিবি আরও জানায়, আটককৃতরা বর্তমানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর সীমান্ত ফাঁড়িতে আছে। তারা বাংলাদেশের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা হিসেবে প্রাথমিকভাবে সনাক্ত হয়েছে। আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
পুশইন, সীমান্ত অপরাধ প্রতিরোধ ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সীমান্ত পুশইন, , বিএসএফ অনুপ্রবেশ, বিজিবি আটক, ভারত বাংলাদেশ সীমান্ত