০৪ মে ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

নগরীতে ছিনতাইয়ের অভিযোগে যুবদল কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদেক

প্রকাশঃ ২৭ মে, ২০২৫ ৯:০৬ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

নগরীর সোনারপাড়ায় পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মোস্তাফিজুর রহমান নওশাদ (৪০) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।  

সোমবার (২৬ মে) রাতে নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, যুবদলের পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ নওশাদ নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। গতবছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে তিনি প্রকাশ্যে অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। 

পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে আগেও একাধিক ছিনতাই মামলার নথি রয়েছে।

এদিকে নওশাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উচ্চপদস্থ এক কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় এলাকাবাসী। 

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ওসি বলেন, 'পথচারীকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।'  


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গ্রেপ্তার, আটক, নওশাদ, যুবদল কর্মী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ