ভারতীয় সহকারী হাইকমিশনার
প্রতিবন্ধীদের কল্যাণে বড় পরিসরে কাজ করা ভারত-বাংলাদেশের অভিন্ন লক্ষ্য
দৈনন্দিন
প্রকাশঃ ২৭ মে, ২০২৫ ৮:২৩ অপরাহ্ন
চালকের দক্ষতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেটগামী আন্তঃনগর ট্রেনপাহাড়িকা এক্সপ্রেস। গরমে রেললাইন বেঁকে যাওয়ায় ইমারজেন্সি ব্রেক করে ট্রেন নিয়ন্ত্রেণে আনেন। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টার দিকে শমসেরনগর-কুলাউড়ার মধ্যবর্তী লংলার রাউৎগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় আধঘন্টা সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
পরে খবর পেয়ে রেলের কর্মীরা পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করার পর সাড়ে ৫টার দিকে ট্রেনটি আবার সিলেট অভিমুখে যাত্রা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার রোমান আহমদ।
জানা গেছে, তীব্র গরমে শমসেরনগর-কুলাউড়ার মধ্যে লংলার রাউৎগাঁও এলাকায় প্রায় ৩০ ফিট লাইন বেঁকে যায়। দূর থেকেই রেললাইন বাঁকা দেখতে পেয়ে চালক ইমারজেন্সি ব্রেক করেন।
তিনি বলেন, অতিরিক্ত গরমে বিকেল ৩টার দিকে লংলার রাউৎগাঁও এলাকায় রেললাইন বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে। পরে খবর পেয়ে রেলের কর্মীরা পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করার পর সাড়ে ৫টার দিকে ট্রেনটি আবার সিলেট অভিমুখে যাত্রা করে।
পাহাড়িকা এক্সপ্রেস, কুলাউড়া, দুর্ঘটনা, রেললাইন