২১ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

বাহুবলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২০ মে, ২০২৬ ১০:২২ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

 

বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল্লাহ (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকার রফিক মিয়ার ছেলে। আহত স্বপন মিয়া (১৭) মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী স্বপন মিয়া গুরুতর আহত হন। 

 

স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।

 

এদিকে দুর্ঘটনার পর নিহতের মরদেহ হাসপাতালে না নিয়ে স্বজনরা সরাসরি বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে।

 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবককে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ স্বজনরা হাসপাতালে এন্ট্রি ছাড়াই নিয়ে গেছেন।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সড়ক দুর্ঘটনা, বাহুবল, হবিগঞ্জ, যুবক নিহত, আহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ