সিলেটে শিশু ‘ফাহিমা ধর্ষণ ও হত্যার’ বিচার দাবিতে মানববন্ধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৬:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ তার নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ ও সরকারের বিশেষ মানবিক সহায়তার চাল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
বুধবার (২০ মে) সকাল ১১টায় জগন্নাথপুর পৌর ভবন প্রাঙ্গণে পৌরসভার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
চাল বিতরণ উদ্বোধনকালে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের কোনো মানুষ যেন খাদ্য সংকটে না থাকে। গ্রামীণ জনপদের প্রতিটি অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি ত্রাণ বিতরণ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং কোনো ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে তালিকাভুক্ত কার্ডধারী পরিবারগুলোর মাঝে সরকারি নিয়ম অনুযায়ী মাথাপিছু ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপি সদস্য মুকিত মিয়া, স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জগন্নাথপুর, সুনামগঞ্জ-৩, কয়ছর আহমেদ, ভিজিএফ চাল বিতরণ, মানবিক সহায়তা, ত্রাণ বিতরণ