২১ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ নিয়ে কর্মশালা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ মে, ২০২৬ ৬:১১ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২০ মে) দুপুর ১টায় উপজেলার ব্র্যাক অফিসে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘প্রত্যাশা-২’ প্রকল্প।


কর্মশালায় জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী নজরুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বিদেশফেরত অভিবাসীদের সমাজে মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে পুনঃএকীভূত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দালালের খপ্পর থেকে বাঁচতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।


ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্র্যান্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ জেলায় বিদেশফেরতদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।


কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।


এ সময় রাহুল অধিকারী, মোছা. খালেদা বেগম, আমিরুন নেছা, মো. ফজর আলী, আখি রানী দে, একা রানী গোপ, জাহেদা বেগম, তপন সেন, বিপ্লব দেবনাথ, মনিকা রানী দাশ প্রমুখ বক্তব্য রাখেন।


বক্তারা তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসনের বার্তা পৌঁছে দেওয়া এবং বিদেশফেরত অভিবাসীদের মানসিক ও অর্থনৈতিক পুনর্বাসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, সুনামগঞ্জ, নিরাপদ অভিবাসন, বিদেশফেরত অভিবাসী, ব্র্যাক, প্রত্যাশা-২ প্রকল্প

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ