সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের নতুন সভাপতি আদিল, সেক্রেটারি মুরাদ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৭ মে, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মে) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সহ-সভাপতি মোছাব্বির আল মাসুদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাদক ব্যবসায়ী আলামিন, রুবেল, চায়না রিপনসহ তাদের সহযোগীরা তাকে হত্যার পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, বর্তমানে কারাগারে থাকা রুহেল ও আলামিনের পক্ষে নুরে আলম, শামীম ও ফয়েজ ফারুক নামের তিন ব্যক্তিকে ভাড়া করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসায় নিয়োজিত গাড়ি আটকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। সম্প্রতি লেবু বাজার এলাকায় পরিবহন ব্যবসা শুরু করলে তার এক কর্মচারীর কাছ থেকে নুরে আলম, শামীম ও ফয়েজ ফারুক জোরপূর্বক ৪ হাজার ৩০০ টাকা আদায় করেন বলেও দাবি করেন তিনি। একই ঘটনায় অপর এক ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মোছাব্বির আল মাসুদ প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মাদক নির্মুল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, সংবাদ সম্মেলন