১৫ মে ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ মে, ২০২৬ ১:২৮ অপরাহ্ন


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুটির বয়স পাঁচ মাস। শিশুটি সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শুক্রবার (১৫ মে) সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো তথ্যনুযায়ী,  এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২জনে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩১১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত না হলেও এ সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৩১১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোন রোগী শনাক্ত না হলেও এই সময়ে ৬৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

স্বাস্থ্য, সিলেট, হাম, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ