১৩ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ এর আত্মপ্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন


বন্ধুত্ব, সেবা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সিলেটে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ ডিসট্রিক্ট -৩৪৫ এর আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে সিলেটের নাইওরপুল এলাকায় হাঁড়িকাব্য রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে উদ্বোধনী সভায় ক্লাবের সভাপতি, সহসভাপতি ও সেক্রেটারির নাম প্রকাশ করা হয়।


ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের চার্টার প্রেসিডেন্ট করা হয় সমাজকর্মী ও ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌসকে। ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক শাকিলা ববি ও সাধারণ সম্পাদক করা হয় ব্যবসায়ী শামসুন্নাহার সোমাকে। ক্লাবের এডভাইজার করা হয় ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক সেলীনা চৌধুরীকে। 


উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ডিসট্রিক্ট সেক্রেটারি কাজী ইসমত আরা মিলি, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ মাহমুদ মিতা, ওয়েব মাস্টার ও পাস্ট ন্যাশনাল রিপ্রেজনটিভ শারমিন হোসেন, ইনার হুইল ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট জিনাত সুলতানা, রোটারি ক্লাব অব মিডটাউন সিলেটের প্রেসিডেন্ট সেলীনা চৌধুরী, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জের পক্ষ থেকে ছিলেন দেলোয়ারা চৌধুরী। 


ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুশরা নূর,জান্নাতুল ফেরদৌসী শাম্মী, সৈয়দা হুমায়রা জাহান শম্পা, ফেরদৌসী আক্তার,  রহিমা খাতুন লুবনা। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ