জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শাল্লায় আনন্দ মিছিল
দৈনন্দিন
প্রকাশঃ ১০ মে, ২০২৬ ৭:১৪ অপরাহ্ন
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদের টেলিভিশন সাক্ষাৎকারে চা শ্রমিকদের কর্মঘণ্টা ও চা শিল্প নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। শ্রমিক নেতারা চেয়ারম্যানের বক্তব্যকে ‘ভুল, বিভ্রান্তিকর ও শ্রমিকবিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
রোববার (১০ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ‘লেবার হাউজে’ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, জুড়ি ভ্যালীর সভাপতি কমল বুনার্জীসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ।
লিখিত বক্তব্যে নেতারা বলেন, সম্প্রতি এটিএন বাংলা চট্টলার ‘মোখমুখি’অনুষ্ঠানে চা বোর্ড চেয়ারম্যান দাবি করেন, চা শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা কাজ করেন এবং চা শিল্পে লোকসানের জন্য শ্রমিকরাই দায়ী। অথচ বাস্তবে শ্রমিকরা নিয়মতান্ত্রিকভাবে কঠোর পরিশ্রম করে চা শিল্পকে টিকিয়ে রেখেছেন।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন চা বাগানে এখনো মজুরি, প্রভিডেন্ট ফান্ড, বাসস্থান ও চিকিৎসাসহ নানা সংকট বিদ্যমান। বিশেষ করে এনটিসি মালিকানাধীনসহ বিভিন্ন বাগানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে শোষণ-বঞ্চনার শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে শ্রমিক ইউনিয়ন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, চা শ্রমিকদের ‘দোষারোপ’ করে দেশের চা শিল্পের অগ্রগতির কথা বলা আত্মঘাতী বক্তব্য। শ্রমিকরা যদি সত্যিই ৩-৪ ঘণ্টা কাজ করতেন, তাহলে বাংলাদেশ বিশ্ববাজারে চা উৎপাদনে অষ্টম অবস্থানে পৌঁছাতে পারত না।
তাদের ভাষ্য, প্রায় দুই শতাব্দী ধরে চা শ্রমিকরাই দেশের চা শিল্পের মূল চালিকাশক্তি। চেয়ারম্যানের এমন মন্তব্য শ্রমিকদের হেয় প্রতিপন্ন করেছে এবং তাদের মধ্যে ক্ষোভ ও মানসিক অস্থিরতা সৃষ্টি করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রমিক নেতারা বলেন, ‘চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের পর শ্রমিকদের কাজে উৎসাহ কমে গেছে। শ্রমিকরা ৮ থেকে ১০ ঘণ্টা কঠোর পরিশ্রম করেও অল্প মজুরিতে মানবেতর জীবনযাপন করছেন। এ ধরনের বক্তব্য শ্রমিক অসন্তোষ আরও বাড়াবে।’
চা শ্রমিক ইউনিয়ন, চা বোর্ড চেয়ারম্যান, মেসবাহ উদ্দিন আহমেদ, শ্রীমঙ্গল, চা শ্রমিক সংবাদ সম্মেলন