দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১০ মে, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতারা। রোববার (১০ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অভিনন্দন বার্তায় তারা বলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের একটি ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন। গত দুই দশক ধরে সংগঠনটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং কল্যাণে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দক্ষিণ সুরমা প্রেসক্লাব সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে একই ধারাবাহিকতা বজায় রাখবে।
বার্তায় তারা আরও বলেন, নবনির্বাচিত সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের বলিষ্ঠ ও দক্ষ নেতৃত্বে দক্ষিণ সুরমা প্রেসক্লাব আগামী দিনে আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।
এ সময় নবনির্বাচিত কমিটির সব সদস্যের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
দক্ষিণ সুরমা প্রেসক্লাব, সিলেট মহানগর বিএনপি, রেজাউল হাসান কয়েস লোদী, ইমদাদ হোসেন চৌধুরী, প্রেসক্লাব নির্বাচন