কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা মামলার তিন আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ন
সিলেটে পাঁচ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় অবৈধ 'স্কিনশাইন ক্রীম'সহ একজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় মালামাল বহনকারী একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট একালা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত হেলাল মিয়া (৪০) নগরীর শাহপরান থানার দেওয়ানের চক এলাকার আলাউদ্দিনের ছেলে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে নাইওরপুল পয়েন্টে চেকপোস্ট চলাকালে ছাই রঙের একটি মাইক্রোবাসকে (ঢাকা মেট্রো-চ-৫১-৩৪৯৩) থামার সিগনাল দিলে গাড়িটি তা অমান্য করে সোবহানীঘাটের দিকে চলে যায়।
পরে গাড়িটিকে ধাওয়া করে সোবহানীঘাটের নাজ শপিং অ্যান্ড অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে আটক করে তল্লাশি করা হয়। এ সময় গড়িতে থাকা চারটি বস্তা থেকে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২১৬০ পিস ভারতীয় 'স্কিনশাইন' ক্রীম জব্দ করা হয়।
তাছাড়া এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় হেলাল মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ, অভিযান-তল্লাশি, গ্রেপ্তার-আটক , সিলেট