যাদুকাটায় তীর কেটে বালু লুট, ৬ জনকে আসামি করে মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ২:৪২ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তিনটি পৃথক সীমান্ত দিয়ে আরও ১৫৩ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)। আটককৃতদের অধিকাংশেই কুড়িগ্রাম এলাকার বাসিন্দা ।
রোববার (২৫মে) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
তিনি জানান, গতকাল দিবাগত রাত আড়াইটা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় বিএসএফ কর্তৃক পুষ ইন করানো অবৈধ অনুপ্রবেশকারীদের বিজিবি টহল দল কর্তৃক আটক করতে সক্ষম হয়। তাদেরকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশী নাগরিক নিশ্চিত হওয়ায় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সংশ্লিষ্ট থানা পুলিশের হস্তান্তর করেছি।
বিজিবি সুত্রে জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়েছে। এছাড়া মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন ও পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জন বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়েছে।
বিজিবি আর জানান, আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশী নাগরিক নিশ্চিত হওয়ায় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সংশ্লিষ্ট থানা পুলিশের হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ভারতে যায়। এখন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বিএসএফ।
এবিষয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুজ্জান জানান, বিজিবি থেকে নারী, পুরুষ এবং শিশুসহ ৩২জনকে হস্তান্তর করা হয়েছে। নয়গ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের তাদেরকে আটক করা হয়েছে। তবে এখনো সবার পরিচয় সনাক্ত হয় নি, সনাক্ত প্রক্রিয়া চলমান আছে।
এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায় নি।
পুশব্যাক, আটক, ভারত, বাংলাদেশ, সীমান্ত, বিয়ানীবাজার উপজেলা, বড়লেখা উপজেলা